1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইন বিএসএফের

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইন বিএসএফের

ফয়সাল আযম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে দুই দফায় তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (১৬ বিজিবি) সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আটকরা হলেন- নজরুল (৪৭), আলমাস আহমেদ (৩৬),

অহিদ সরকার (৩৮), রাকিব (৯), আ. খালেক (৫৫), সালমা বেগম (৪০), রুনা (৩৬), ছুফিয়া বেগম (৪০), জরিনা বেগম (৩০), পারভিন (৪৮), রিয়া পলি (১৩),

নাসিমা খাতুন (৩৮), ফরিদা বেগম (৪০), ফতেজা আক্তার (৩৬) ও বিথি খাতুন (৯)।

তাদের দাবি, তারা সবাই ঢাকা, খুলনা, সাতক্ষীরা, মানিকগঞ্জ, যশোর, নড়াইল জেলার বাসিন্দা।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুরের বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান জানান, ভোরে সীমান্ত দিয়ে ভারত ১৫ জনকে পুশইন করেছে।

তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবি তাদের আটক করে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিভিষণ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা।

এ সময় তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশইনের ঘটনায় আটক বাংলাদেশি নাগরিকদের পুলিশের

কাছে হস্তান্তর করেছে বিজিবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews