1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে জীবিত উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিবিড়ভাবে কাজ করছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটনাটি ঘটে। আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন, বাবা রাকিব।

জানা যায়, পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নলকূপটি বহুদিন ধরে ব্যবহারহীন অবস্থায় ছিল। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসের ওই নলকূপের ভেতরে আটকে থাকা শিশুটি এখনও জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ আগেও তার সাড়া পাওয়া গেছে। শিশুটিকে সচল রাখতে নলকূপে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচে পৌঁছাতে হবে—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। এরপরও তাকে জীবিত বের করে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার তৎপরতাকে আরও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলে যোগ দিচ্ছে।

ওসি শাহীনুজ্জামান বলেন, “শিশুটিকে বাঁচানো এখন আমাদের প্রধান লক্ষ্য। নিরাপদে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews