চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ।
এ সময় ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন।
উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এস রোকন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, শিবগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক তারেক রহমান,
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, সাধারণ সম্পাদক ইফতেখার আলম (বাবু), শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সোনা),
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাঃ মামুন উর রশিদ, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীন,
শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন সহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply