1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে- চাঁপাইনবাবগঞ্জে অদম্য নারীদের সংবর্ধনা

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে-
চাঁপাইনবাবগঞ্জে অদম্য নারীদের সংবর্ধনা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি পালনে আলোচনা সভা ও আদর্শ নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এমন অনুষ্ঠানের আয়োজন করে।চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে এই আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ ( প্রশাসন ও অর্থ), জেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ ইয়াসিন আলী, জেলা সমাজসেবা উপপরিচালক উম্মে কুলসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক শাহিদা আকতার, আরও বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জেলা পর্যায়ে আদর্শ নারীদের মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সদর উপজেলার পৌর এলাকার স্বরুপনগর মহল্লার শরিফা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সদর উপজেলার মহারাজপুর গ্রামের নিসাতারা খাতুন,

সফল জননী নারী হিসেবে গোমস্তাপুর উপজেলার কাজিগ্রামের রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামের নাজিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের সুমাইয়া ইসলাম।

এছাড়া সদর উপজেলা পর্যায়ে সফল জননী নারী পৌর এলাকার আরামবাগ মহল্লার খালেদা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় গোবরাতলা ইউনিয়নের দক্ষিণচরি মির্জাপুর গ্রামের রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান ও সম্মননা ক্রেস্ট দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews