1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৩ লাখ টাকার পাম অয়েল গায়েব করার অভিযোগ অস্বীকার ওসি মাসুদ রানার, ওসি মাসুদ রানার বিরুদ্ধে রায়গঞ্জ থানা আমলী আদালত, সিরাজগঞ্জ এ মামলা

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

২৩ লাখ টাকার পাম অয়েল গায়েব করার অভিযোগ অস্বীকার ওসি মাসুদ রানার,
ওসি মাসুদ রানার বিরুদ্ধে রায়গঞ্জ থানা আমলী আদালত, সিরাজগঞ্জ এ মামলা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের জব্দ করা ট্রাক থেকে ২৩ লাখ টাকার পাম অয়েল ‘গায়েব’ করার অভিযোগ উঠেছে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানার বিরুদ্ধে। জব্দ তালিকায় তেলের উল্লেখ না থাকায় ওসির বিরুদ্ধে আত্মসাতের এই অভিযোগ আনেন চাঁপাইনবাবগঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ী। এ ঘটনায় আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

সম্প্রতি, ৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তার প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম (১৩ হাজার ৯৫০ কেজি) পাম অয়েলবাহী একটি ট্রাক আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পরদিন তিনি থানায় গেলে ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দেখালে তেলসহ ট্রাকটি ফেরত দেওয়া হবে।

তবে এর কয়েক দিন পর ওসি মাসুদ রানা ও উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ টালবাহানা শুরু করেন। এবং এক পর্যায়ে তাকে জানান, ট্রাক ও মালামাল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তাদের পরামর্শে গত ২৫ নভেম্বর তিনি সিরাজগঞ্জ আদালতে যান। সেখানে গিয়ে নথিপত্র দেখে তিনি জানতে পারেন,

পুলিশ শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দিয়েছে। কিন্তু ট্রাকে থাকা প্রায় ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের পাম অয়েলের কোনো উল্লেখ জব্দ তালিকায় নেই।

এ ঘটনায় ২৬ নভেম্বর ওসি কে এম মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল, তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরত চাই।

তবে তেল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ থানার সাবেক ও নওগাঁর মান্দা থানায় সদ্য বদলীকৃত ওসি কে এম মাসুদ রানা।

মুঠোফোনে তিনি বলেন, একটি ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও এর ব্যবসায়ী প্রকৃত মালিকরা প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছেন।

তবে তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করে, এর বেশি কোনো সদুত্তর দিতে পারেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews