1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিজিবি

  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিজিবি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিজিবি। সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতীয় নাগরিক ফনি বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ তার ভাই ও আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার (০৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিজিবির সূত্রে জানা যায়, ভারতের মালদা জেলার কালিয়াচক থানার হাজিপাড়া গ্রামের কসিমুদ্দিনের স্ত্রী বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭টার দিকে মারা যান।

মৃত্যুর খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামিনপুর গ্রামে বসবাসরত ফনি বেগমের ভাই আতাউর রহমান (৬০) মরদেহ দেখতে বিজিবির কাছে আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। তাদের সাড়া পেলে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ স্বজনদের দেখানোর আয়োজন করা হয়।

তার প্রেক্ষিতে আজ সকাল সাড়ে ৮ টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।

এ সময় মরদেহ দেখে বাংলাদেশি আত্মীয়-স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

বিনোদপুর ইউপির সদস্য মোঃ কামাল উদ্দিন বলেন, আমাদের এলাকার এক মেয়ের ভারতে বিয়ে হয়েছিল অনেক বছর আগে। সে তার স্বামী ও সন্তানদের নিয়ে ভারতেই বসবাস করতো।

বার্ধকজনিত কারনে সে গতকাল মারা যায়। পরে তার ভাই বিজিবির কাছে আবেদন করে। পরে আজকে সীমান্ত এলাকায় লাশ দেখানোর ব্যবস্থা করে বিজিবি। এতে আমরা এলাকাবাসী বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মৃত্যুর খবর পেয়ে তার ভাইসহ বাংলাদেশি স্বজনরা মরদেহ দেখতে বিজিবির কাছে আবেদন করেন।

এ বিষয়ে বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews