ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, যখন মামলার তদন্ত কাজ, মাদক উদ্ধার সহ আসামী গ্রেফতার সহ বিভিন্ন পুলিশী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠিক এমন সংকটময় কঠিন সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন এসআই হরেন্দ্রনাথ দেবদাশ।
সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর বিচক্ষণ নেতৃত্ব ও দিক-নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ দুঃসাহসিকতা দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছিলেন।
অনুসন্ধানে জানা যায়, তিনি সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে অক্টোবর-২০২৫ মাসের আইনশৃঙ্খলা সভায় আবারও শ্রেষ্ঠ এসআই হিসেবে হরেন্দ্রনাথ দেবদাশ আবারও সন্মাননা লাভ করেন।
সম্প্রতি, আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজের টোল প্লাজায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আখন্দ এর সার্বিক তত্ত্বাবধানে, চৌকস পুলিশ অফিসার এসআই হরেন্দ্রনাথের তথ্যের ভিত্তিতে এ অভিযান চলানো হয়। এ সময় ১ টি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিন আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য ওরফে শুভ।
উল্লেখ্য, উক্ত অস্ত্র মামলায় চৌকস পুলিশ অফিসার এসআই হরেন্দ্রনাথ দেবদাস বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ এসআই হরেন্দ্রনাথের প্রশংসা করে বলেন, হরেন্দ্রনাথ বাবু একজন পরিশ্রমী ও দক্ষ পুলিশ অফিসার তার উপর অর্পিত দ্বায়িত্ব তিনি দক্ষতার সাথে করে থাকেন।
আইনশৃংখলা নিয়ন্ত্রনে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সহ থানার সকল অফিসার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রেখে চলেছেন।
বর্তমান সদর থানা পুলিশ সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশি কার্যক্রম সফলভাবে পরিচালনা করে চলেছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply