1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। তিনি মঙ্গলবার (০২ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি গৌতম কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন,

জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদ কর্মীরাসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews