চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক তোজু (৬৫) নামে এক পুকুর পাহারাদারকে নৃশংসভাবে চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ নভেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তোজু মুসলিমপুর গ্রামের নুইন্যা পুকুরের পাহারাদার ছিল বলে পারিবারিক ও এলাকাসূত্রে জানিয়েছে
নিহত তোজাম্মেল হক তোজু পারদিলালপুর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুসলিমপুর এলাকার বেলাল উদ্দিনের নুন্যা পুকুরে পাহারার দায়িত্বে ছিলেন।
নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) জানান, কে বা কারা আমার বাবার চোখ উপড়ে হত্যা করেছে আমরা জানি না। সকালে এক ব্যক্তির ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।
নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, তাদের কারও সাথে কোনো শত্রুতা ছিল না। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন,
ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলমান রেখেছে।

Leave a Reply