1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন।

রবিবার (১১ ডিসেম্বর) দক্ষিণ আটলান্টিকের একটি সংবাদ সংস্থা মেরকোপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, “কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ খেলা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের প্রশ্নাতীত সমর্থনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাংলাদেশে সবসময়ই আর্জেন্টিনার ভক্ত ছিল, কিন্তু এই কাতার বিশ্বকাপের সময় তারা তাদের বিপুল আবেগ প্রদর্শন করে বিশ্বব্যাপী নজর কেড়েছে। এটি শুরু হয়েছিল, যখন উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের মেক্সিকোর বিরুদ্ধে মেসির গোলে উল্লাস করার একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।

ওই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে পরিণত হয়। আর্জেন্টিনার মিডিয়াও তা কভার করেছে। পরে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিম্নলিখিত বার্তাসহ বাংলাদেশ সম্পর্কে টুইট করা হয়- “থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার টিম!!! দে আর ক্রেজি লাইক আস।” (আমাদের দলকে সমর্থন করার জন্য তোমাদের ধন্যবাদ!! ওরাও আমাদের মতো পাগল!)

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন/ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে যোগ দেন আর্জেন্টাইনরা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অন্তহীন ভালোবাসার প্রতিদান হিসেবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টিনা ফ্যান গ্রুপ তৈরি করা হয় ফেসবুকে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোকে উদ্ধৃত করে মার্কোপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, “ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর প্রস্তাব চূড়ান্ত করতে তিনি ২০২৩ সালে বাংলাদেশ সফর করবেন।”

এই বছরের আগস্টে, ক্যাফিরো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন। এসময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার প্রচার করতে এবং “বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা” নিয়ে একমত হন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, “আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, তারা দ্বিপক্ষীয় সম্পর্ক অন্বেষণ করতে চায়। তারা বাংলাদেশে একটি দূতাবাস খোলার মাধ্যমে বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়।”

২০২১ সালে, আর্জেন্টিনা বাংলাদেশে ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছিল। যার বেশিরভাগ গম, ভুট্টা ও সয়াবিন জাতীয়। যা একটি রেকর্ড, যার ফলে দক্ষিণ আমেরিকার দেশটির ৮৬২ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে।

জুলাই মাসে আর্জেন্টিনা বাংলাদেশকে জানায় যে, দক্ষিণ আমেরিকার এই দেশটি বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস ও সার রপ্তানির জন্য প্রস্তুত। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews