চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর তীরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নির্বাচনের পরিস্থিতি বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভারত থেকে আসভে অস্ত্রের বড় চালান।
এমন সাংবাদের ভিত্তিতে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতা বাড়ানো হয়।
এ অভিযানের অংশ হিসেবে গতকাল রাত ৯ টায় চকপাড়া বিওপির একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply