1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার সময় টিভির প্রতিবেদক

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার সময় টিভির প্রতিবেদক

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে হওয়া মশাল মিছিলের সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম।

এমন সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ করেই আমি ও সহকর্মী এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদকে আটকে দেন। এসময় শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় আমাদেরকে।

একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকেন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন,

এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি।

তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া না হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হবে।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews