ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
৪ ক্যারেট আম চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চার কিশোরকে মধ্যে যুগীয় কায়দায় কোমরে দড়ি বেঁধে এলাকা ঘুরিয়ে ব্যপক মারধর করা হয়েছে। শুধু তা করেই ক্ষান্ত হয়নি। মারধরের পর আবার দুই লাখ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আর জরিমানার অর্থ দিতে না পারলে বাড়িঘর বিক্রি করে টাকা আদায়, অন্যথায় গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়।
৪ ক্যারেট আম চুরির অভিযোগে কথিত আদালত বসিয়ে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের মান্নু মোড় আম সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা ৪ কিশোরকে ২লাখ ১০ হাজার টাকা জরিমানা করার রায় দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় ও কথিত আদালতের বিচারক সূত্রে জানা গেছে, ১৬ জুলাই রাতে মান্নু মোড় পল্লী বিদ্যুৎ পাওয়ার হাউসের পিছনে মোঃ কালুর আম বাগানে মিরপুর গ্রামের মোঃ রিপন আলীর ছেলে মোঃ মাহফুজ (১৬), মোঃ মামুনের ছেলে মোঃ সম্রাট (১৪), দূর্গাপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ইয়াকুব (১৯) ও শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মুজাহিদ (১৩) কে ৪ ক্যারেট আম চুরির দায়ে আম বাগান মালিক মোঃ কালু আটক করেন। পরে কোমরে দড়ি দিয়ে বেঁধে মান্নু মোড়স্থ মান্নু মোড় আম সমিতিতে আটকে রাখা হয়।
১৭ জুলাই রাতে মান্নু মোড় আম সমিতি কথিত আদালত বসিয়ে সমিতির সদস্য মোঃ রুস্তম আলী হাজীকে প্রধান বিচারপতি বানিয়ে আম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাষ্টারের নেতৃত্বে সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার ইব্রাহিম আলী, মোঃ গাজলুসহ অন্যরা সহকারী বিচারক হয়ে মান্নুমোড় সংলগ্ন আব্দুল কুদ্দুসের আমবাগানে রাত ১০/১১ টার দিকে ৪ কিশোরের ৪ ক্যারেট আম চুরির দায়ে ২লাখ ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা দেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক দুজনের কাছ থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা আদায় করা হয়।
এব্যাপারে কথিত বিচারক মোঃ ইব্রাহিম ও গাজলু ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, এটা নিয়ম পূর্ব প্রচলিত। এরপূর্বেও এমন ঘটনা ঘটেছে।
এদিকে কিশোর মোঃ মাহফুজ বলেন, চুরির দায়ে আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দেয়া হয়েছে। বাঁকী টাকা ১০ দিনের মধ্যে দেয়ার সময় নিয়েছি বলে জানান। তিনি বলেন, দুজনের অভিভাবক বিচারকদের ডাকে সাড়া না দেয়ায় পিছনে হাত করে দড়ি দিয়ে বেঁধে রোদে বসিয়ে রাখা হয়।
এদিকে মোঃ ইয়াকুবের সাথে যোগাযোগ করা হলে, সে জানায় আমি আম চুরি করিনি। যারা আম চুরি করেছে তারা আমার কাছ থেকে ৫টি ক্যারেট নিয়ে যাওয়া আমার অপরাধ। সে জানায়, আমাকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে হাত বেঁধে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। আমাকে হাত বেঁধে রোদে বসিয়ে শাস্তি দিয়েছে এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দেয়া হয়েছে বাঁকী টাকা দশ দিনের মধ্যে দেয়ার সময় নেয়া হয়েছে বলে জানায়।
এই চাঞ্চল্যকর ঘটনায় জণমনে প্রশ্ন, সংশ্লিষ্ট এলাকার অদুুরেইতো জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভোলাহাট থানা থাকলেও স্থানীয় মান্নু মোড় আম সমিতির গ্রাম্য মাতব্বরেরা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইউনিয়ন পরিষদ অথবা থানায় চোরদের জমা কেনো দেয়নি। বরং চোরদের জমা না দিয়ে সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল খালেক (মাষ্টার) রুস্তম আলী সরদারকে সাথে নিয়ে নিজেরাই বিচারের দায়িত্ব পালন করলেন?
কিশোর মাহমুদের বাবা ভ্যান চালক রিপন আলী কাঁদতে কাঁদতে বলেন, আমি একজন হতদরিদ্র ভ্যান চালক অতি কষ্টে সংসার চালায়। আর্থিকভাবে আমার পরিবার অ- সচ্ছল। আমার ছেলের বিরুদ্ধে এর পূর্বে চুরির কোনো অভিযোগ নেই, হয়তো ছোট মানুষ বন্ধুদের তালে হয়তো আম চুরি করেছে। আমি আম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেকের কাছে আমার ছেলের জন্য মাপ চেয়ে ১০ হাজার দিয়েছি কিন্তু শালিসে জরিমানার, ৫০ হাজার টাকায় নিবেন। পরে রাস্তায় ইব্রাহিম মেম্বার আমার ভ্যান কেড়ে নেয়ার হুমকি দেন।
এসব অভিযোগের বিষয়ে ডাঃ আব্দুল খালেক (মাষ্টার) বলেন আমরা ভোলাহাট আম ফাউন্ডেশনের নির্দেশক্রমে ও মান্নু মোড় আম সমিতির তত্ত্বাবধানে শালিস করেছি। এতে সাংবাদিকদের কি করার আছে বলে প্রশ্ন তোলেন। এতো টাকা জরিমানা ও এধরণের বিচার করার এখতিয়ার আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন আমরা আম সমিতির মাধ্যমে কয়েক হাজার বিচার-শালিস করেছি। বিচার করা সাংবাদিকদের নিকট শিখতে হবে নাকি বলে মারমুখী আচরণ করেন।
ঐতিহ্যেবাহী ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, এবিষয়ে আমাদের কেউ অবগত করেন নি। তারপরও এধরণের অন্যায়ভাবে বিচার-শালিসের তীব্র প্রতিবাদ জানায়। ভোলাহাট আম ফাউন্ডেশন এধরণের মনগড়া বিচারের সাপোর্ট কখনোই করবেনা
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, এবিষয়ে আমাকে কেউ অবগত করেন নি। তবে যদি সত্যি এধরণের বিচারের নামে প্রহসন করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষ কঠিন ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব ইমরান মুঠোফোনে বলেন, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি, তবে করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এধরণের বিচার করা কোনো ব্যক্তি কিংবা গোষ্টির এখতিয়ার নাই। এটি আইন পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইন হাতে তুলে নেয়ার সামিল।
আইন হাতে তুলে নিয়ে কথিত আদালত বসিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁরা কিশোরের উপর নির্যাতন করায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের দাবী আইন আইনের গতিতে চলবে, বিচারের নামে কেনো এই প্রহসন।
Leave a Reply