1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই নরেন্দ্রনাথ দেবদাশ এর ফের সাফল্য

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই নরেন্দ্রনাথ দেবদাশ এর ফের সাফল্য 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, যখন মামলার তদন্ত কাজ, মাদক উদ্ধার সহ আসামী গ্রেফতার সহ বিভিন্ন পুলিশী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠিক এমন সংকটময় কঠিন সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন এসআই হরেন্দ্রনাথ দেবদাশ।

পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর বিচক্ষণ নেতৃত্ব ও দিক-নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ দুঃসাহসিকতা দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে চলেছেন।

তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় চুরি হওয়া ২৯ টি মোটরসাইকেল, চুরি হওয়া স্বর্ণ অলংকার, চুরি হওয়া গরু উদ্ধার ও উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি জব্দ, মোবাইল ফোন, দোকান হতে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার ও চুরি কাজের ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে প্রশংসায় ভাসছেন জেলা জুড়ে।

অনুসন্ধানে জানা যায়, তিনি ৩২/১৭৯ নং মামলায় চুরি যাওয়া একটি ল্যাপটপ ও মোবাইল গত ১৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বগুড়ার দুপচাঁচিয়া থেকে উদ্ধার করেন, ৩৯/১৮৬ নং মামলায় গত ১৮ এপ্রিল ২০২৫ একটি চোরাই গরু উদ্ধার করেন, ২০২৫ খ্রিস্টাব্দের ৬/২১৩, ৪৯/২৯৮, ৩৯/৩৪০,

এবং ১/৩৮৮ নং মামলায় বিভিন্ন তারিখে ৪ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় ২৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন, ৫/২৫৪ নং মামলায় গত ৩ জুন ২০২৫ এক আসামী গ্রেফতার সহ চোরাই বাইসাইকেল উদ্ধার করেন, ৪৬/২৯৪ নং মামলায় গত ২৬ জুন ২০২৫ একজন আসামী গ্রেফতার ও চোরাই ব্যাটারী উদ্ধার করেন,

৩/৩০৪ নং মামলায় গত ১ জুলাই ২০২৫ চুরি কাজে ব্যবহারিত একটি পিকআপ গাড়ি, চোরাই ব্যাটারী ও একজন চোর কে গ্রেফতার করেন, ১১/৩১৩ নং মামলায় গত ৭ জুলাই ২০২৫ চোরাই বাইসাইকেল উদ্ধার সহ এক চোর কে গ্রেফতার করেন, ২৯/৩৭৮ নং মামলায় গত ২১ আগষ্ট ২০২৫ চোরই চার্জার অটো উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন, ১১/৩৯৮ নং মামলায় গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চোরাই কাঁসার থালা,

গ্লাস ও চামচ উদ্ধার সহ ৩জন আসামীকে গ্রেফতার করেন, ১৮/৩৬৭ নং মামলায় গত ১৬ আগষ্ট ২০২৫ সাইবার হ্যাক করে ব্যাংক হতে ১০ লক্ষ টাকা চুরির অপরাধে নীলফামারী জেলা হতে মূলহোতাকে গ্রেফতার করেন এবং গত মাসের ৭ তারিখে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন, এছাড়াও তিনি বিভিন্ন মালামাল উদ্ধার সহ আসামী গ্রেফতার করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার একজন বলেন এসআই হরেন্দ্রনাথের কাছে মোটরসাইকেল চুরি ও মালিকানার একটি অভিযোগ ছিলো, সেই মোটরসাইকেলটি উদ্ধার না হলেও তিনি সুন্দর ভাবে মালিকানার সমাধান করে দিয়েছেন।

সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে অক্টোবর-২০২৫ মাসের আইনশৃঙ্খলা সভায় আবারও শ্রেষ্ঠ এসআই হিসেবে নরেন্দ্রনাথ দেবদাশ আবারও সন্মাননা লাভ করেন।

সদর মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এসআই হরেন্দ্রনাথের প্রশংসা করে বলেন, হরেন্দ্রনাথ বাবু একজন পরিশ্রমী ও দক্ষ পুলিশ অফিসার তার উপর অর্পিত দ্বায়িত্ব তিনি দক্ষতার সাথে করে থাকেন।

আইনশৃংখলা নিয়ন্ত্রনে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সহ থানার সকল অফিসার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রেখে চলেছেন।

বর্তমান সদর থানা পুলিশ সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশি কার্যক্রম সফলভাবে পরিচালনা করে চলেছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews