চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর এ অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, রাতে জেলার পাঁচ থানায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে রাত সাড়ে ১০ টার পর যৌথ বাহিনীর অভিযান শুরুর সময় কৌতুহল ছড়িয়ে পড়ে শহরসহ জেলার বিভিন্ন এলাকায়।
একসঙ্গে বিভিন্ন বাহিনীর এত সদস্য ও গাড়ি দেখে আতঙ্কও ছড়িয়ে পড়ে। ঘটনা জানতে বিভিন্ন এলাকা থেকে একের পর এক ফোন আসে গণমাধ্যমকর্মীদের কাছে।

Leave a Reply