1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া মোড়ে ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত -১, গুরুতর আহত ৮

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া মোড়ে ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত -১, গুরুতর আহত ৮

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন-কানসাট-স্যামপুর এলাকার এরফান আলী (৬০)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা পরিচয় এখনো পাওয়া যায়নি।

লালাপাড়া মোড়ের চা বিক্রেতা প্রত্যক্ষদর্শী নাসিরুল জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে সোনামসজিদ অভিমূখে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাহেন্দ্রর। তাতে মাহেন্দ্রে থাকা ড্রাইভার সহ সকলেই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে মাহেন্দ্রর ৯ যাত্রী আহত হলে হাসপাতালে নেয়ার পথে এরফান নামে ১ যাত্রী নিহত হন। অপর ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews