1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাচোলে বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক কর্তৃক বিএনপি অফিস ভাঙচুর

  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নাচোলে বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক কর্তৃক বিএনপি অফিস ভাঙচুর

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নাচোল রেলস্টেশন সংলগ্ন বিএনপির একটি অফিস ভাঙচুর করেন।

এর আগে সকালে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ করেন তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।

এসময় রেলস্টেশনে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিলে রাজশাহী থেকে আসা রহনপুরগামী লোকাল কমিউটার ট্রেন স্টেশনে পৌঁছায়। ট্রেনটি থামিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে ট্রেনটি যথাসময়ে স্টেশন ছেড়ে যায়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

এরপর দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা আমিনুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ আবু তাহের খোকনের রেলস্টেশন সংলগ্ন একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, যোগ্য নেতাদের উপেক্ষা করে বিতর্কিত সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেয়া এবং নেতা-কর্মীদের পাশে না থাকার অভিযোগও তোলেন তারা। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জানান, সকালে শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচি পালন শেষে নেতা-কর্মীরা চলে যায়। পরে দুপুরে আমিনুল ইসলামের লোকজন আমার রেলস্টেশন সংলগ্ন অফিসের চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে এবং ব্যানার ছিঁড়ে ফেলে।

নাচোল থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিক্ষোভ বা পরবর্তী ভাঙচুরের ঘটনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, রেললাইনের এক পাশে বিক্ষোভ হওয়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews