1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাই ব্লাড লাভার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

চাঁপাই ব্লাড লাভার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চাঁপাই ব্লাড লাভার” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

১৪ নভেম্বর (শুক্রবার) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, মতবিনিময় ও অতিথিবৃন্দ সহ বৃদ্ধাশ্রমে, বৃদ্ধদের দুপুরের খাবার পরিবেশন।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এ শাকিল।অর্থ ও ধর্ম বিষয়ক সম্পাদক উসমান গনি জিহাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাবেক সভাপতি আকতারুজ্জামান শিহাব, চাঁপাই ব্লাড লাভার এর পরিচালক মুশাইব আলী (রাহাত), ক্রীড়া বিষয়ক সম্পাদক এস বি বাদশা।

আলোচনা সভায় সংগঠনের সার্বিক কর্মকান্ড ও মানবসেবায় বিশেষ অবদানের কথা তুলে ধরে সদস্যদের কাজের মূল্যয়ন করা হয়।

আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ফয়সাল আজম অপু বলেন, “চাঁপাই ব্লাড লাভার এর একদল তরুণ শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, অনলাইনের মাধ্যমে সারাদেশে মানবসেবায় কাজ করে যাচ্ছে।

রোগীর সংকটময় সময়ে রোগীর স্বজনরা  চাঁপাই ব্লাড লাভার” কে স্মরণ করছে। গর্বিত সদস্যরা এগিয়ে এসে রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে অবিরাম।

সংগঠনটি অর্থ সংকটের মধ্য দিয়েও মানবসেবায় কাজ করে যাচ্ছে। চাপাই ব্লাড লাভার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতে, পরিচয় দিতে গর্ববোধ করি বলেও জানান তিনি।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের সাথে সংগঠনের সকল সদস্যরা অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews