1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী-চাঁদপুর ইউনাইটেড ক্লাবের আয়োজনে ৬ষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৫, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার চককির্তী ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রাণীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি এ. আর. এম নাজমুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চককির্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, ক্রীড়া সংগঠক মিঠু প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি কিন্তু এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১০-১৫ হাজার।’

এ বিষয়ে রানীবাড়ী-চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি মোঃ আকবর হোসেন জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি। এধরনের টুর্নামেন্টের আয়োজন করলে সমাজের তরুণ, যুবক মাদকমুক্ত হবে। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

উল্লেখ্য, খেলা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের চারপাশে শত শত দর্শক শ্রোতাকে উৎসব মূখর পরিবেশে খেলা উপভোগ করতে দেখা গেছে।

উক্ত খেলায় অংশ গ্রহন করেন ভোলাহাট ফুটবল দল বনাম চককির্তী ফুটবল দল। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোলাহাট ফুটবল দল ১-০ গোলে চককির্তী ফুটবল দলকে হারিয়ে জয় লাভ করেন।

খেলা শেষে আগত অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়। উক্ত খেলায় মিডিয়া পার্টনার, হিসেবে সরাসরি লাইভ প্রচার করেন জেলার জনপ্রিয় স্থানীয় চ্যানেল ইটিভি বাংলা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews