1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের চিকিৎসা অপারেশন সহায়তায় ও আন্ধেরী হিলফি বন জার্মানির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট এর আয়োজনে, সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের ৮ জনের একদল চিকিৎসক দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেন।

আয়োজকরা জানান, এই চক্ষু ক্যাম্পে এক হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেয়া হয়। সেইসাথে যাদের চোখের অপারেশন করা হবে তাদের মধ্যে ৩ শত জনকে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রদান করা হবে।

এদিকে, সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শহিদুল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ এ্যাডভোকেট বারের সভাপতি মোহাম্মদ ঈসাহাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জমান, মোঃ আমিনুল ইসলাম, শিশ মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (অবঃ) মোহাঃ খাদেমুল ইসলাম, ব্যাংকার মোঃ জালাল উদ্দীন, তরিকুল ইসলাম মাষ্টার, আলহাজ্ব মনিমুল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯৮১ সাল থেকে মানবতার ফেরিওয়ালা আমিনুল ইসলাম অনুরূপ বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অপারেশনের রোগী বাছাই করে বিনামূল্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-সহ বিভিন্ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সহ চিকিৎসা করানো হচ্ছে। এ পর্যন্ত কয়েক হাজার রোগীর অপারেশন করা হয়েছে

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews