পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব একরামুল হক।
বুধবার সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া। তিনি বলেন, স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আলহাজ্ব একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আবদুর রহমানের ছেলে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, বিকাল ৩টার দিকে পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলহাজ্ব একরামুল হক।
এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Leave a Reply