1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিবুল­াহ’র শাহাদাৎবার্ষিকী আজ

  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিবুল­াহ’র ৫১তম শাহাদৎবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে শত্র“মুক্ত করতে তিনটি রণতরিসহ খুলনা অভিমুখে যাত্রাকালে শিপইয়ার্ডের অদূরে মিত্রবাহিনীর বোমা হামলায় স্বাধীন বাংলার এ দুই সূর্য সন্তান শহিদ হন। পরে তাদের রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রতিবারের মত এবারও রূপসা প্রেসক্লাব দুই দিনের কর্মসূচি গ্রহণসহ বাংলাদেশ নৌবাহিনী, রূপসা উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকালে মাজার প্রাঙ্গনে নৌবাহিনী, উপজেলা প্রশাসন ও রূপসা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পস্তবক অর্পণ, বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব ক্রীড়া চত্বরে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এর আগে শুক্রবার সন্ধ্যায় রূপসা প্রেসক্লাবের সদস্যদের অংশ গ্রহণে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের উন্মাদনায় মুক্তিকামী নৌ সেনারা নেভাল জেটি হলদিয়া থেকে তিনটি রণতরী বি এন এস ‘পদ্মা’, ‘পলাশ’ ও আই এন এস ‘পানভেল’ (ভারতীয়) নিয়ে বাংলার জলসীমায় যাত্রা শুরু করেন। মোংলা বন্দরসহ বিভিন্ন এলাকা শত্র“মুক্ত করে ১০ ডিসেম্বর ভোরে খুলনাকে শত্র“মুক্ত করতে তৎকালীন পাকিস্তানি নৌঘাঁটি তিতুমীর দখল করতে রওনা হয় রণতরী তিনটির যোদ্ধারা। রণতরী বহরের প্রথমে ভারতীয় জাহাজ আই এন এস ‘পানভেল’, মাঝে বি এন এস ‘পলাশ’ ও শেষে আই এন এস ‘পদ্মা’ একই গতিতে এগোতে থাকে। দুপুর ১২টার দিকে জাহাজ তিনটি খুলনার শিপইয়ার্ডের অদূরে পৌঁছালে ভুল সিগনালের কারণে মিত্র বাহিনীর যুদ্ধ বিমানের নিক্ষিপ্ত বোমায় ‘পলাশ’ ও ‘পদ্মা’ জাহাজ বিধ্বস্ত হয়। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়ে পদ্মা’র ইঞ্জিন বিকল হয়ে নদীর চরে আটকা পড়ে এবং পলাশ জাহাজে আগুন ধরে যায়। এ সময় জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পলাশের ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার (চিফ ই আর এ) রুহুল আমিন অগ্নিদগ্ধ রণতরী পলাশ ও বিপন্ন মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে নিজেই শহিদ হন। সেই সাথে আরো শহিদ হন বীর বিক্রম মহিবুল­াহ, নৌ- সেনা ফরিদ উদ্দিন, আখণার উদ্দিন, দৌলত হোসেন ও নৌ-কমান্ডো মোঃ রফিকসহ ১০ জন। এ সময় স্থানীয় জনগণ যুদ্ধ বিধ্বস্ত পলাশে থাকা বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিবুল­াহসহ অন্যান্য শহিদদের লাশ রূপসা নদীর পূর্ব তীরে সমাহিত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews