1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাস্টারপ্ল্যানেও কাটছে না চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সমস্যা নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান

  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মাস্টারপ্ল্যানেও কাটছে না চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সমস্যা
নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বৃটিশ শাসনামলে ১৯০৩ সালের ১লা ফেব্রুয়ারি মহানন্দা নদীর দক্ষিণপাড়ে প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। পরে ১৯৮৫ সালের ১২ই আগস্ট প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে প্রতিষ্ঠানটি। প্রতি বছরই জনঘনত্ব বাড়ছে, কিন্তু সে অনুযায়ী সামাজিক বা নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি। ফলে সরাসরি প্রভাব পড়েছে বাসযোগ্যতায়।

প্রথম শ্রেণির মান অনুযায়ী সব ধরনের নাগরিক সুবিধা থাকার কথা থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা, অব্যবস্থাপনা আর সঠিক পরিকল্পনার অভাবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান।

পৌরসভা সূত্র জানায়, পরিকল্পিত ও আধুনিক নগরায়ণের উদ্দেশ্যে ২০১৭ সালে ‘মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনসহ অনেক কমিউনিটি সুবিধার সমন্বয়ে প্রণিত হয়েছে মাস্টারপ্ল্যান। ২০৩৭ সালের মধ্যে এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে গড়ে উঠবে আধুনিক নগর কাঠামো।

এছাড়া বিদ্যমান নাগরিক সমস্যার সমাধানেও রয়েছে নানা পরিকল্পনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৃতীয় নগর পরিচালন এবং অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের মাধ্যমে পৌরসভা এ মহাপরিকল্পনা তৈরি করে। সংক্ষেপে ইউজিপিআইআইপি-৩’র অধীন প্রস্তুতকৃত এ মাস্টারপ্ল্যানে নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিক সন্নিবেশিত করা হয়েছে। তবে নানা জটিলতায় ব্যয়বহুল এ সব পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না।

নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, পৌরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, সেটি বাস্তবসম্মত হয়নি। বিদ্যমান ও ভবিষ্যৎ চাহিদা বিশ্লেষণ করে যেসব সুবিধার প্রস্তাব রাখা হয়েছে, সেগুলো আরও যুগোপযোগী হওয়া প্রয়োজন। সনাতন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিবেশের মারাত্মক দূষণ হবে। এ পরিস্থিতিতে আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রয়োজন। শহরে বর্জ্য উৎপাদন হচ্ছে, পৃথককরণ না করেই প্রাথমিকভাবে সংগ্রহ করা হচ্ছে। ময়লা রাখার ঘর (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকাভিত্তিক ময়লার কনটেইনারে রাখা হচ্ছে। সেখান থেকে ল্যান্ড ফিল্ডে ফেলা হচ্ছে। তবে ল্যান্ড ফিল্ড পূর্ণ হয়ে গেলে কী করবেন, সেই পরিকল্পনা নেই মাস্টারপ্ল্যানে। অথচ বর্জ্য থেকে কয়েক ধরনের সম্পদ উৎপাদন করা সম্ভব। বর্জ্যের ধরন অনুযায়ী বায়োগ্যাস, বর্জ্য থেকে বিদ্যুৎ ও কম্পোস্ট সার উৎপাদন এবং রিসাইক্লিং প্লান্টের মতো সুবিধা নিয়ে মাস্টারপ্ল্যানে কোনো প্রস্তাবনা নেই।

পৌরসভার জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয় বিষয়ে মহাপরিকল্পনায় নির্দেশনা থাকলেও মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাবার ড্যামের কারণে আটকে থাকছে নদীর পানি। ড্রেনের পানি নদীতে ফেলা হলে সেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন বলেন, সংশোধনের প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেহেতু এটি এখনো গেজেট হয়নি, সংশোধনের সুযোগ আছে। আমরা রাজশাহী সিটি করপোরেশনের আদলে এটি মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করতে চাই।

তিনি আরও বলেন, বিদ্যমান বাস্তবতায় যে পরিকল্পনা করা হয়, সেটি যথেষ্ট নয়। প্রতিবছরই নতুন নতুন চাহিদা জন্ম নিচ্ছে। আমরা নাগরিক সুবিধাসহ পরিবেশবান্ধব ও আধুনিক অবকাঠামোর দিকে জোর দিতে চাই।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews