উৎসব মূখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে চাঁপাইনবাবগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭৯জন। তার মধ্যে ১৫২টি ভোট কাস্ট হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুল পদ সভাপতি-সেক্রেটারী সহ ৬ জন নির্বাচিত হন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি পদে নিখিল কুমার সিংহ, সেক্রেটারি পদে নাজমুল আহসান নুনী, সহ-সেক্রেটারী পদে মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার নির্বাচিত হন।
ভোটের মাধ্যমে ৮৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজেমুল হক পেয়েছেন ৫৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নাজিমুল হক নাজিম ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজেমুল হক পেয়েছেন ৫৬ ভোট।
এছাড়া নির্বাহী সদস্য পদে ৯ জন সদস্য নির্বাচিত হন।নির্বাচিত সদস্যরা হলেন, গোলাম মোরশেদ (বাবু), মোঃ হযরত আলী, মোঃ সাদিকুল ইসলাম,
মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ মাহাতাব উদ্দিন, মোঃ নেসার আলী, মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম।
ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুস সামাদ।
এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহমেদুর রহমান ডলার, মোঃ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আল্লামা ইকবাল ও গোলাম মোরতোজা টিটো।
নির্বাচন পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইকবাল হাসান।

Leave a Reply