1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রফিকুল চেক ডিজঅনার মামলায় জামিন

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রফিকুল চেক ডিজঅনার মামলায় জামিন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চেক ডিজঅনার মামলায় আদালতে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আ. বা. মো. নাহিদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে সশরীরে হাজির হয়ে জামিন লাভ করেন তিনি।

এর আগে, হাম্মাদ আলীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আ. বা. মো. নাহিদুজ্জামান জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড, একই সঙ্গে তার দেওয়া চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

তবে মামলাটি হয়রানিমূলক এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছিলেন রফিকুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, গত ২১ অক্টোবর আদালতের দেওয়া রায়ের আলোকে আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব আদালতে উপস্থিত হয়ে ২০ লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে তাকে জামিন প্রদান করেন।

জামিন লাভের পর জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসর বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সঙ্গে জমিজমা কেনাবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেওয়া হয়।

পরে তাকে সমুদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন টালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানিমূলক মামলা করেন।
তিনি আরও বলেন, চেকগুলো ফেরতের জন্য ইতিপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামলায় তিনি গ্রেফতারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews