1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শুরু হলো জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোরে শুরু হলো জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

যশোর অফিস :

যশোরে শুরু হয়েছে চারদিনব্যাপী জাতীয় বাস্কেটবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয় পেয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রথম ম্যাচে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৫৯-৫৪ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। অপর ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬১-৫৩ পয়েন্টে হারায় বিকেএসপিকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) না আসায় ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার যশোর পর্ব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে,যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।

যশোর ভেন্যুতে অংশ নিচ্ছে তিনটি জেলা দল যশোর, রাজশাহী ও চট্টগ্রাম  এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিকেএসপি।

এ ভেন্যু থেকে শীর্ষ দুটি জেলা দল ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ পাবে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। যশোরের খেলা অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews