1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জমকালো উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

  ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা

 এ স্লোগান সামনে রেখে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর জমকালো উদ্বোধন ।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং তরুণ ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং স্থানীয় প্রতিভার অন্বেষণে

 বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে,যশোরের ঝিকরগাছায়ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি(এমপি)

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী,পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ,

দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং স্পোর্টস ক্লাবের সভাপতি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,থানা পুলিশের প্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিবৃন্দ,

ক্রীড়া শিক্ষকবৃন্দ, নতুন কুঁড়ির রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সহ  সকল সরকারি দপ্তরের প্রধানগণ,গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ ।

অনুষ্ঠানে আজও কমিটির পক্ষ থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া বিষয়ক উদ্বুর্দ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

সিজন-২ আরও বড় পরিসরে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews