1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কচুয়ায় ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত ১৬ দলীয় ‘ঘোপ উত্তরপাড়া যুবসংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চিত্রামায়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাইক্লোন একাদশ।

শুক্রবার রাতে ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দল দুটি। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে টুটুল হোসেনের করা একমাত্র গোলে এগিয়ে যায় সাইক্লোন একাদশ। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় চিত্রামায়া একাদশ। তবে শেষ পর্যন্ত কোনো দল আর গোল করতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইক্লোন একাদশ।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের টুটুল হোসেন। টুর্নামেন্টজুড়ে ভালো খেলে রানার্সআপ হয় চিত্রামায়া একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশকে একটি ছাগল এবং রানার্সআপ চিত্রামায়া একাদশকে নগদ ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। স্থানীয় মহল্লার ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। শত শত দর্শকের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews