1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী সরকারের আস্থাভাজন সাবেক উপ-পরিচালক মোঃ সোলাইমান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছে

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী সরকারের আস্থাভাজন সাবেক উপ-পরিচালক মোঃ সোলাইমান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

আওয়ামী সরকারের আস্থাভাজন সাবেক উপ-পরিচালক মোঃ সোলাইমান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছে। সাবেক প্রধান মন্ত্রি শেখ হাসিনার কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ও বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলাইমানকে চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান।

জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়া কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়া মোহাম্মদ সোলাইমান আওয়ামী সরকারের আস্থাভাজন ছিলেন।

চাকরি জীবনের শুরুতেই সহকারী কমিশনার থাকা অবস্থায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব হিসেবে পদায়ন করে আওয়ামী লীগ সরকার। পরে সিনিয়র সহকারী সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

এরপর মাত্র ৬ মাস মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে চলে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক হিসেবে। সেখান থেকে বঙ্গবন্ধু ফেলোশিপের নামে প্রায় তিন কোটি টাকার সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ায় যান। সেখান থেকে ফিরে যোগ দান করেন শিল্প মন্ত্রণালয়ে।

২০২৪ সালে পদায়ন নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে। অর্ন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর আওয়ামী সুবিধাভোগী এই কর্মকর্তাকে রাজউক থেকে সরিয়ে সরকারি কর্মচারী হাসপাতালের একটি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মাত্র আড়াই মাস দায়িত্বপালন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটকে ম্যানেজ করে বিদ্যুৎ বিভাগে পদায়ন নেন।

অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার অতি নিকটজন হওয়ায় আওয়ামী সরকারের আমলে যথাসময়ে পদোন্নতি পেতে ও ভালো ভালো পোস্টিং পেতে তার কোন সমস্যা হয়নি। জনমনে প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থানের এতদিন পরে আওয়ামী সরকারের তদবিরবাজ এ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়কে কিভাবে ম্যানেজ করে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়িত হলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ, জেলায় মোহাম্মদ সোলাইমানকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে। বিতর্কিত ও আওয়ামী পরিবারের কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়িত করে জনপ্রশাসন মন্ত্রণালয় কী উদ্দেশ্য সাধন করতে চায়? সেটি দেখার বিষয়!

জানা যায়, আগে থেকেই তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews