ঢাকা গাজীপুরের টঙ্গি এলাকা থেকে নিখোঁজ হওয়া ইমাম মাওলানা মহিবুল্লা মাদানী (৪৫) পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজারের উত্তর পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরের পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন।
উদ্ধার মাওলানা মহিবুল্লা মাদানী টঙ্গির একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবার জানায়, বুধবার দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে টঙ্গি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
উদ্ধার কারিরা জানান, দুপুর নাগাদ হেলিপ্যাড বাজার এলাকায় তারা একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন, তার হাত-পা বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান গণমাধ্যমকে জানান,“আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ওই ইমামকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
তার পরিচয় নিশ্চিত হওয়ার পর গাজীপুরের পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সা্থে সত্যতা জানার চেষ্টা করছি,।
এছাড়া “প্রাথমিকভাবে কারা তাকে এখানে এনেছে বা কী উদ্দেশ্যে এনেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।”আমরা জানতে পারলে আপনাদেরকে জানাব।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলছেন, “উদ্ধারের সময় রোগী অচেতন ছিলেন।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত। চিকিৎসা চলছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে যাচাইবিহীন তথ্য বা গুজব প্রচার না করার আহ্বান জানিয়েছে।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া ব্যক্তির সঙ্গে কথা বলার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে হইতো বিস্তারিত জানতে পারবো।
কয়েক জন ইমাম নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন সত্য বলার সুযোগ নেই, বললে তো আর রক্ষা নেই।

Leave a Reply