চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সোমবার (২০ অক্টোবর) মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।
পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে আগস্ট-২০২৫ খ্রি. মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। তিনি অফিসার ও
ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার
(গোমস্তাপুর সার্কেল), সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply