1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন ৪ ছাত্রলীগ নেতা

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন ৪ ছাত্রলীগ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১২ পুরিয়া (৩২৫ গ্রাম) গাঁজা জব্দ করা হয়। বিক্রয়ের উদ্দেশে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিলেন বলে জানান তারা।

তারা হলেন, শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান,
শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। এদের মধ্যে দুই জন পালিয়ে গেলেও আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে মতিহার থানা পুলিশে হস্তান্তর করা হয়।

প্রক্টর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল (পাহারা) দিচ্ছিলেন। এ সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন তারা। এ সময় প্রক্টরিয়াল তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করলে সেখানে গাঁজার ১২ পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে প্রক্টরিয়াল বডির কাছে তারা জানান, ক্যাম্পাসে তারা নিয়মিত গাঁজা সেবন ও ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি মাত্র বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যদি এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা গাঁজাসহ তাদেরকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব। ’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনকে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। সূত্র:কালের কণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews