1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগনের ভোটে নির্বাচিত সরকারের আমলে অর্থের অভাবে কোনো মেধাবীর শিক্ষার্থীর পড়াশোনা থেমে যাবে না। আমরা প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে শেষ করতে পারে তা নিশ্চিত করতে চাই।
আজ শুক্রবার বেলা ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড প্রদান করা হবে এবং যারা এ নিয়ে দুর্নীতিতে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও ডিলারশিপ বাতিল করা হবে।

তিনি আরো বলেন, জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ২শ’ জন উপকারভোগীর মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলুসহ প্রমূখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews