1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হচ্ছে যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬, বেশি যশোরে

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। বোর্ডের আওতাধীন ১০ জেলার ৮০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ৪২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী। জেলাভিত্তিক হিসাবে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোরে। ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে যশোর জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন, খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন এবং সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন,

মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন এবং মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews