1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর মোড়ে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসআই কালামের প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে-এমন অভিযোগ তুলে এ মানববন্ধনের আয়োজন করেন পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার শত শত এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া, বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশ’ স্থানীয় নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,

সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশারফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তারা দাবি জানান, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষকে রক্ষা করা হোক। মানববন্ধনে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান-এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পুলিশের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এই বিষয়ে এসআই কামাল সকল অভিযোগ অস্বীকার করে বলেন , আমার বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশায় গ্রহণ করা হয়েছে । আমি কোন অপকর্মে মদদ দেইনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews