1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি এবং ভোলাহাট উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে কেবলমাত্র মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়ায় অকৃতকার্য হিসেবে গণ্য হয়েছেন।

অন্যদিকে, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিলেও তারা দুই জনই ফেল করেছেন। এতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই কলেজের তিন শিক্ষার্থীর কেউই পাশ করেননি।

জানা গেছে, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের দুইটি বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেও মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া চারজনের মধ্যে একজন পরীক্ষায় পাস করেন। অন্যরা ফেল করেন। এছাড়া পরের বছর ২০২৪ সালে এই প্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেন একজন আর ফেল করেন দুই জন। অথচ এই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নিযুক্ত ছিলেন ১৭ জন শিক্ষক ।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট ১৩ জন শিক্ষার্থী। কিন্তু ওই বছর পরীক্ষার ফলাফলে তাদের কেউই পাস করেননি। ঠিক একই রকম ফলাফল ধরে রেখেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে। সে হিসাবে খাতা-কলমে প্রতিষ্ঠানটিকে শতভাগ ফেল দেখানো হয়েছে।

শিক্ষকদের একটি অংশ এই ফল বিপর্যয়ের মূল কারণ হিসেবে কলেজের সামগ্রিক অব্যবস্থাপনাকে দুষছেন। তাদের মতে শিক্ষাদানের অনুকূল পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো, পর্যাপ্ত ও যোগ্য শিক্ষকের অভাব এবং যথাযথ তদারকির ঘাটতি শিক্ষার্থীদের ফলাফলে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে।

ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার সাথে যোগাযোগর চেষ্টা করে তাকে পাওয়া না গেলেও চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইফুর ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানটি নন-এমপিও ভুক্ত। কিন্তু কলেজ শাখার জন্য ১৬ জন শিক্ষক থাকলেও তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দের কারণে প্রতিষ্ঠানে আসেন না। তারা বেতন ভাতা না পাওয়ায় ঠিকভাবে ক্লাসও করান না। যে কারণে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফল একেবারেই খারাপ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, গত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠান দুইটির পরীক্ষার ফল বিপর্যয় হচ্ছে। এটি সত্যিই উদ্বেগজনক। দীর্ঘ সময়েও প্রতিষ্ঠান দুইটির পাঠদান কার্যক্রমে কোনো উন্নতি হয়নি। আমরা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ নেব। এরপরই সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews