1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে মিলন ও আলম নামে দু’ভাই মারা গেছেন। তারা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল মঙ্গলবার মিলনের গ্রুপের লোকজন থানায় একটি মারামারির মামলা দায়ের করেছিল এবং আজকে আবার মার্ডার মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন।

ওই ঘটনার প্রতিশোধ নিতে আমিনুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার সকালে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৪ জন আহত হন।

তাদের মধ্যে অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মিলন ও আলম নামের দু’জন চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন। তারা সম্পর্কে আপন দুই ভাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews