1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী।

নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বাতেনখাঁ মোড়ে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

অধ্যাপক মোখলেসুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। এছাড়াও বড় ইন্দারা মোড়ে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবু বকর।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো কার্যকর করতে হবে।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews