1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিজয়ের মাস ডিসেম্বর

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

৮ ডিসেম্বর, ১৯৭১ সাল। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনী অবরুদ্ধ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার দিকে এগোনো কিংবা দেশের বাইরে পালিয়ে যাওয়ার মত কোন পথ তাদের সামনে খোলা ছিল না।
এই দিনে মুক্ত হয় লোহাগড়া (নড়াইল), দৌলতপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া), বরিশাল, পিরোজপুর, নলছিটি (ঝালকাঠি), ঝালকাঠি, পটুয়াখালী, গাইবান্ধা, মৌলভীবাজার, ফটিকছড়ি ও খাগড়াছড়ি।মুক্তিযুদ্ধের এই দিনে গেরিলা যুদ্ধের মাধ্যমে লোহাগড়াকে হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা ।
১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়। দীর্ঘ ৯ মাসে উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ১০টি সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।এই দিনে বরিশাল হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ৮ ডিসেম্বর দুপুরে পাকসেনা অফিসাররা গানবোট, স্টিমারে বরিশাল থেকে গোপনে পালিয়ে যায়। এ খবর জানাজানি হয়ে গেলে ভারতীয় বিমান বাহিনী দুপুর ২টায় বোমারু বিমান নিয়ে বরিশালে হামলা চালায়। পাকিস্তানি দখলদারদের পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে বিকেল ৩টায় বরিশালের অদূরে অবস্থানরত সুলতান মাস্টার ও আবদুল মান্নানের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের একটি ছোট দল শহরে প্রবেশ করে। ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান শহরের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।দেশ স্বাধীন হওয়ার আট দিন আগেই একাত্তরের এই দিনে পটুয়াখালীকে পাকিস্তনি হানাদার মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী আর রাজাকারদের কবল থেকে দখল মুক্ত হয় তৎকালীন মহকুমা শহর ঝালকাঠি।
এই দিনে গাইবান্ধার সাঘাটা হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ভোরে বিশেষ ট্রেনে হানাদাররা রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হয়: ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে ভেড়ামারা উপজেলা মুক্ত হয়।
আজ নলছিটি মুক্ত দিবস। ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ চলাকালে চাচৈর, দরগাহ বাড়িসহ এ উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন মুক্তিযোদ্ধারা। এতে প্রাণ হারান শহিদ আলতাফসহ অনেক অকুতোভয় মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের এই দিনে পিরোজপুর পাক হানাদার মুক্ত হয়।  এই দিনে মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরনো কাচারি ভবন সংলগ্ন তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
বীর মুক্তিযোদ্ধারা মরণপণ যুদ্ধ করে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতাড়িত করে শত্র“মুক্ত করেছিলেন।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সেক্টর-১ এর সদর দপ্তর, সাবেক মহকুমা রামগড়ের মাটিতে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।  এই দিনে ফটিকছড়ি উপজেলা  হানাদার মুক্ত হয়।
বাংলার দামাল ছেলে বীর মুক্তিযোদ্ধাদের বজ্র কঠিন আক্রমণে বিধ্বস্ত ও পরাভূত হয়ে পাকিস্তানি বাহিনী পিছু হটে রামগড়ের মাটি ছেড়ে পালিয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews