1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারী সহ দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারী সহ দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি সদস্য এবং একই ইউনিয়নের ফাটাপাড়ার আমীর আলীর ছেলে।

বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় বসবাস করছেন। অপর আসামী ববিতা খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী।

জুয়েল রানা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ময়েজ উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ববিতার ভাড়াবাড়ি থেকে

৭৫০ গ্রাম এবং জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেন। এ ঘটনায় সংস্থাটির উপপরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে উপস্থিত ছিলেন না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews