1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের ১৪নং ওয়ার্ডের চাঁদলাই মহল্লার গোলাব আলীর ছেলে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের রেহাইচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,শহরের নামোশংকরবাটি এলাকার ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের (৬৪) দায়েরকৃত মামলার ভিত্তিতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসায়ী অভিযোগ করেছেন, তিনি শহরের ১০নং ওয়ার্ডের নয়নশুকা এলাকায় একটি ফিলিং স্টেশন নির্মাণ শুরু করলে গত ১ অক্টোবর রাত ১০টার দিকে রমজান ৪/৫ জন সহযোগীসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এসময় ব্যবসায়ী তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে গত ৫ অক্টোবর রাত ৯টায় ওই ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করে রমজান ও তার সহযোগীরা। এ সময় সে হুমকি দেয়, তাকে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত ওই স্থানে কিছুই করতে দেওয়া হবে না।

এ ঘটনায় ব্যবসায়ী শনিবার মামলা করলে পুলিশ রমজানকে গ্রেপ্তার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews