1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- কিছু উপদেষ্টা দায়সারা ভাবে নিজেদের দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। এরপর তারা দেশ বা দেশের বাইরে যেখানেই থাক না কেন। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য গণঅভ্যুত্থান পরবর্তি একটা সরকার কাজ করতে পারে না।

শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন তাদের উপদেষ্টার দায়িত্ব নেয়া উচিত ছিলো না। এতো ত্যাগ ভুলে গিয়ে যদি তারা আগামীতে ক্ষমতায় আসার জন্য আতাত ও সমঝোতা করে তাহলে আগামীতে তারা মুখ দেখাতে পারবে না। তারা কোথায় সেভ এক্সিট নিবে।

মৃত্যু ছাড়া কোথাও কোন সেভ এক্সিট নেয়ার জায়গা নেই। উপদেষ্টাদের এতো বড় একটা দায়িত্বকে এড়িয়ে গিয়ে (স্কিপ করে) গিয়ে যদি কেউ সেভ এক্সিটের কথা ভাবে যা সম্ভব না। দেশ থেকে পালায় যাবেন ওখানেও মানুষ আটকাবে।

মঙ্গলবার রাত ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ক্লাব সুপার মার্কেটের ৪র্থ তলায় ফুড ক্লাব অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজিত সমন্বয় সভায় সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্যেশ্যে সারজিস আলম বলেন- আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা,

উপজেলার যারা সভাপতি-সেক্রেটারি ছিল এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। তারা কি করছে প্রত্যেকেই ভালো করে জানে। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জেলা আহ্বায়ক আলাউল হক, মুখ্য সমন্বয়কারী বায়েজিদ ইসলাম জীবন, শামীম বাবু, মাসুদ, উমর ফারুক সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীন আলোচনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews