1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নয়াপল্টনের সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে রাবার বুলেটে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মকবুল (৪৫) এবং পেশায় কাপড়ের ডিজাইনার।

মকবুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি মিরপুর-১১ নম্বরের লালমাটিয়া বাউনিয়াবাঁধের টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

বিকেলে নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে রাবার বুলেটে বিদ্ধ একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃতদেহ শনাক্ত করেন মৃতের ভাই নুর হোসেন।

তিনি আরো বলেন, নিহতের শরীরে প্রচুর ছড়া গুলির চিহ্ন রয়েছে।

এর আগে ঢাকায় আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ সামনে রেখে গত দুই দিনের মতো আজও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে নয়াপল্টনে সমাবেশ করার পক্ষে স্লোগান দেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রায়টকার দিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

অন্যদিকে স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ফকিরাপুল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোড়া অসংখ্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে দলীয় কার্যালয় ও এর আশপাশ এলাকা।

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত মকবুলের স্ত্রী হালিমা আক্তারে আহাজারি করতে দেখা গেছে। মকবুল এক কন্যাসন্তানের জনক।

মকবুলকে উদ্ধারকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পার্টি অফিসের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দেখতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় মৃত ঘোষণা করেন।

kalerkantho.

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews