1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে হাত বাড়ালেই মিলছে চোরাই মোবাইল, প্রকাশ্যে চলছে অবাধে বেচাকেনা

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে হাত বাড়ালেই মিলছে চোরাই মোবাইল, প্রকাশ্যে চলছে অবাধে বেচাকেনা 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন বাংলাদেশে প্রবেশ করছে। এই চোরাই ফোনগুলো প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজার ও মোবাইল শপিং মলে। এমনকি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতেও এসব ফোন বিক্রির বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

প্রতিবছর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন চোরাচালান হয়ে আসে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সবচেয়ে সক্রিয় পয়েন্ট হিসেবে চিহ্নিত।

২৪ সেপ্টেম্বর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে চোরাচালানকৃত একটি মোবাইল ফোনের চালান জব্দ করে কাস্টমস। চালানটিতে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের মোট ৪২টি মোবাইল ফোন ছিল।

৫৯ বিজিবির (মহানন্দা ব্যাটালিয়ন) দেওয়া তথ্য মতে, গত তিন বছরে তারা প্রায় ১০৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৩২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন। এ সময় আটক করা হয়েছে ২৯১ জন চোরাকারবারিকে।

৫৯ বিজিবির ভাষ্যমতে, গত ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এই ঘটনার পর একজন ব্যক্তি, আলমগীর, ফেসবুক লাইভে এসে দাবি করেন যে, বিজিবি তার ব্যাগে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে বিজিবি দাবি করে, আলমগীর দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। সেদিনও তিনি ওই চোরাকারবারিদের কাছ থেকে ২৪টি মোবাইল সংগ্রহ করেছিলেন।

সাংবাদিকদের হাতে আসা এক খসড়া হিসাব অনুযায়ী, আলমগীর ওই ২৪টি মোবাইল ফোনের জন্য ৩ লাখ ৮৫ হাজার টাকা দাম ঠিক করেন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১ লাখ ৪৭ হাজার টাকা এখনও পরিশোধ করেননি।

এসব চোরাই ফোন ভারতের বিভিন্ন রাজ্য থেকে পাচার হয়ে আসে এবং শিবগঞ্জ বাজারকে কেন্দ্র করে বিক্রি হয়। এখানে কম দামে আইফোন, স্যামসাং, ওপ্পো, ভিভোসহ অনেক জনপ্রিয় ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। তবে ফোনগুলো পুরনো এবং বক্স ছাড়া থাকে।

শুধু শিবগঞ্জ নয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের অভিজাত মোবাইল মার্কেট ‘আব্দুল মান্নান সেন্টু মার্কেট’, কানসাট বাজার, রানীহাটি বাজার, বারোঘরিয়া বাজারসহ আরও অনেক জায়গায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই চোরাই ফোন।

সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমরা ভারতীয় পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালাতে পারি না। তাই পণ্যের আড়ালে বা চালকদের মাধ্যমে এসব মোবাইল আসছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান বন্ধে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। গত তিন বছরে ১০৭ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে এবং মোবাইল ফোনও এর বড় অংশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews