1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

তিনি জানান, পরিবহন শ্রমিকরা যে দাবিতে ধর্মঘট পালন করেছিলেন সেসব দাবি মেনে নেয়া হয়েছে। যার ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বাসচালক ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন তারা। যার ফলে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এই ধর্মঘট কর্মসূচি পালন করছিলেন বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা।

তাদের দাবি- গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটের বেতন বাড়ানো হয়নি। সে জন্য তারা একজন বাসচালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং সহকারীকে ৫৩০ টাকা দেন বাস মালিকরা। এ টাকায় তাদের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। ২১ সেপ্টেম্বর বাস স্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ হয়েই বাস স্টাফরা ধর্মঘট ডেকেছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, বাসচালক ও সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাসের মালিক পক্ষ বৈঠক ডেকেছেন ঢাকায়। আমরা যারা শ্রমিক নেতৃবৃন্দ আছি তাদের ডাকে ঢাকায় গিয়েছিলাম।

মালিক পক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের আলোচনায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই জন্য শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। তাই চাঁপাইনবাবগঞ্জ থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, কোচ মালিক পক্ষ দাবী মেনে নেয়ার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews