1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে ফের পুঁতে রাখা হাতবোমা বিস্ফোরণ

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে ফের পুঁতে রাখা হাতবোমা বিস্ফোরণ

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে পুঁতে রাখা ১০টি হাতবোমা। বিস্ফোরণে কবরস্থানের এক কোনে বিশাল গর্তের সৃষ্টি হয়।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। রোববার সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কবরের এক কোনে বিশাল গর্ত তৈরি হয়।

এমনকি কবরের সীমানা প্রাচীরেও ফাটল দেখা যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে।

বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর ছুটে গিয়ে দেখি, কবরের দেয়ালে ফাটল ও বারুদ ছড়িয়ে আছে। কে বা কারা কবরের মধ্যে হাতবোমা রেখে গেছেন তা আমাদের জানা নেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews