1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শারদীয় দুর্গাপূজায চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজায চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ থাকবে।

পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং উভয় দেশের আমদানি-রফতানিকারকদের সমঝোতায় আরও ৪ দিন করে মোট ৮ দিন এই ছুটি নির্ধারিত হয়েছে। ফলে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানি ও রফতানি করা হবে না।

৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় যথারীতি বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে। তবে, সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপূজাতে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট ৪ দিন ছুটি নির্ধারিত আছে।

কাস্টমস থেকে প্রেরিত পত্রে তা বলা হয়েছে। কিন্তু, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতির দেওয়া পত্রে আরও ৪ দিন আমদানি-রফতানি বন্ধের কথা বলা আছে।

এ নিয়ে বন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দর কাস্টমসের পত্র মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর।

এ সময় বন্দরে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতি দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তাদের বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে।

তাই, সব মিলিয়ে মোট ৮ দিন সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews