1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সোনামসজিদ স্থলবন্দরে পাথরের আড়ালে মোবাইল চোরাচালান

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

সোনামসজিদ স্থলবন্দরে পাথরের আড়ালে মোবাইল চোরাচালান

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে নিয়মিতভাবেই চোরাচালান হয়ে আসছে দামি মোবাইল ফোন। সীমান্তে কড়াকড়ি বাড়ায় চোরাকারবারীরা এখন বন্দরপথকেই আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর ফলে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরা পড়ছেন বেকায়দায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দর দিয়ে প্রবেশ করা ভারতীয় একটি ট্রাক (নং-WB59C 9575) থেকে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ট্রাকটিতে পাথর থাকলেও ইঞ্জিন কক্ষে বিশেষ কায়দায় এসব মোবাইল লুকিয়ে আনা হয়েছিল।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালানো হয়। এ সময় উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে ৮টি আইফোন, স্যামসাংয়ের ৫টি, ওয়ানপ্লাসের ১টি, ভিভোর ১২টি, রিয়েলমির ৪টি, রেডমির ৩টি এবং অপ্পোর ৬টি মোবাইল।

স্থানীয় মোবাইল ব্যবসায়ীরা বলছেন, বৈধভাবে আমদানি করা মোবাইলের ওপর উচ্চ শুল্ক থাকায় দাম তুলনামূলক বেশি। অন্যদিকে, চোরাচালানের মাধ্যমে আসা ফোনগুলো অনেক কম দামে বাজারে বিক্রি হয়। এতে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

শিবগঞ্জ বাজারের মোবাইল ব্যবসায়ী শাহনাজ বলেন, আমরা বৈধভাবে মাল আনি, কাস্টমসের নিয়ম মেনে শুল্ক দিই। কিন্তু চোরাইপথে আসা মোবাইল সস্তায় বিক্রি হওয়ায় ক্রেতারা সেদিকেই ঝুঁকে পড়ছে। এতে আমাদের ব্যবসা ধ্বংসের মুখে।

সংশ্লিষ্টরা জানান, এভাবে বন্দরপথে মোবাইল আসতে থাকলে স্থানীয় বাজারে মূল্য অস্থিতিশীলতা তৈরি হবে। দামি ব্র্যান্ডের ফোন সস্তায় পাওয়া গেলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে, আবার ভোক্তারাও ঝুঁকিপূর্ণ ডিভাইস কিনতে পারেন যার কোনো ওয়ারেন্টি বা সঠিক কাগজপত্র নেই।

চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি বিশ্লেষক মিজানুর রহমান মনে করেন, বৈদেশিক মুদ্রা পাচার এবং সরকারের রাজস্ব ক্ষতির বড় উৎস হলো মোবাইল চোরাচালান। সীমান্তে কড়াকড়ি বেড়ে যাওয়ায় চক্রগুলো এখন বন্দরকেন্দ্রিক কৌশল নিয়েছে। এ জন্য কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করতে হবে।

সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান জানান, আটক করা মোবাইল বাজেয়াপ্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কারা এ চোরাচালানের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews