1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের মধ্যে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ড. সফিউর রহমান

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের মধ্যে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ড. সফিউর রহমান

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

টানা চতুর্থবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা—দেশপ্রেমের টানে কানাডা ছেড়ে ফিরে এসে গবেষণায় যোগ করেছেন নতুন দিগন্ত

“আমার দেশ আমাকে সুশিক্ষিত হবার ও ভালো গবেষণা করবার সুযোগ করে দিয়েছে। তাই এ দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি দেশে ফিরে এসেছি”—বলছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রসায়ন বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সফিউর রহমান।

টানা চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় নাম উঠেছে এই মেধাবী বিজ্ঞানীর। স্কোপাস ইনডেক্সভিত্তিক প্রকাশনায় ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৬টি উপক্ষেত্রে বিভাজন করে প্রণীত এ তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে তিনি হয়েছেন এক উজ্জ্বল নক্ষত্র।

শৈশব থেকে গবেষণার অঙ্গনে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Applied Chemistry and Chemical Engineering বিভাগ থেকেই তাঁর গবেষণার যাত্রা শুরু। বি.এসসি (অনার্স) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক। এরপর স্নাতকোত্তর এবং ২০০৪ সালে পরিবেশ দূষণ ও প্রতিকার বিষয়ে এম.ফিল সম্পন্ন করেন।

২০০৫ সালে তিনি কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে এনএসইআরসি (NSERC) স্কলারশিপে পিএইচডি করতে যান। সেখানে একাধিক গবেষণা প্রকল্পে যুক্ত থেকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। দীর্ঘ ১১ বছর গবেষণা ও শিক্ষকতা করলেও শেষ পর্যন্ত মাতৃভূমির টানেই ২০১৪ সালে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে নতুন দিগন্ত
বাংলাদেশে ফিরে আসার পর ড. সফিউর রহমান আবার যোগ দেন পরমাণু শক্তি কমিশনে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা শুরু করেন। ইতোমধ্যে তাঁর তত্ত্বাবধানে ৫ জন পিএইচডি ও ৬৫ জন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন।

তাঁর বিশ্বাস—“বিজ্ঞান কেবল ক্যারিয়ার নয়, এটি মানবতার সেবা। তরুণরা যদি মন থেকে দেশকে ভালোবাসে, তবে গবেষণার মাধ্যমেই সেই ভালোবাসার প্রতিদান দিতে পারবে।”

পুরস্কার ও স্বীকৃতি
ড. সফিউর রহমানের গবেষণা জীবনের অর্জনের তালিকা দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

২০০০ – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষায় স্বর্ণপদক

২০২১ – ভারতের International Scientist Award (ISAT 2021)

২০২২ – বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠ গবেষক পুরস্কার

২০২৩ – ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক, বেস্ট সায়েন্টিস্ট স্বীকৃতি

২০২৪ – ভিয়েনায় FAO-IAEA আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে “MERIT AWARD”

২০২৫ – স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকায় টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর স্বীকৃতি

বিদেশের চাকরি ছেড়ে দেশে ফেরা এই বিজ্ঞানী শুধু নিজের কর্মোগ্রহেই উজ্জ্বল নন, তরুণ গবেষকদের জন্যও এক অনুপ্রেরণার আলো। তাঁর ভাষায়—“আজ যদি আমার অর্জন দেশের নাম উজ্জ্বল করে, তবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews