চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রামকৃষ্টপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণপুর মহল্লার তাইফুর রহমান এর ছেলে মাসুদ রানা (৩৩) ও একই এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে আব্দুর রহিম (৩৫), পিতা মৃত আব্দুর রহমান।
অভিযান শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ উভয় আসামিকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






Leave a Reply